মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ব্যয়ভার বহনে অর্থ ছাড়

মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের পরীক্ষার ব্যয়ভার বহনে অর্থ ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। গত ৩০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে ২ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৬৬৩ টাকা ছাড় করা হয়।

২০২০ সালে করোনার মহামারি দেখা দিলে প্রধানমন্ত্রী মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের জন্য নির্দেশ প্রদান করলে সেই মোতাবেক মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয় এবং নিয়মিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নানা অনিয়মের কারণে উক্ত পরীক্ষা বন্ধ হয়ে যায়। চাকরিপ্রার্থী গত ১২ ডিসেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারপর মেডিক্যাল টেকনোলজিস্টদের মৌখিক পরীক্ষা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি সমাপ্ত হলেও পরবর্তীতে দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করা হয়। পুনরায় মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়। তারই অংশ হিসেবে লিখিত পরীক্ষার অর্থ ছাড়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনুরোধ করলে গত ১১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করে। 

বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই অর্থ ছাড়ের পরে মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল সেটা দূর হবে বলে আমি মনে করি।’ পাশাপাশি মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানাই।