নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠেই রেফারির সঙ্গে তর্কে জড়ান লিওনেল মেসি। ম্যাচ শেষেও রেফারির সমালোচনা করেন তিনি। তার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে অন্য একটি কারণেও।
মেসি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন নেদারল্যান্ডসের গোলরক্ষক। মেসি কথা থামিয়ে তাকে বলে উঠেন, ‘তাকিয়ে কী দেখছ নির্বোধ? এখান থেকে সরে যাও।’ প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে তার এমন আচরণ নিয়ে বিতর্ক উঠেছে।
<blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">JAJAJAJA Antonela y el hermano de Messi imitando el "¿Qué miras bobo?" <a href="https://t.co/eIWJnBh1ti">pic.twitter.com/eIWJnBh1ti</a></p>— Messismo (@Messismo10) <a href="https://twitter.com/Messismo10/status/1601781194974461953?ref_src=twsrc%5Etfw">December 11, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
মজার ব্যাপার হলো, স্বামী মেসির সেই আচরণই নকল করলেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সমর্থককে লক্ষ্য করে আন্তোনেল্লা বলে বসেন, ‘কী দেখছেন বোকার মতো। ওদিকে চলে যান।’ কথাটা বলেই ফিক করে হেসে ফেলেন তিনি। তার সঙ্গে থাকা মেসির ভাইও হেসে ওঠেন।