শতকোটি টাকা ব্যয়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের ১২ উপজেলার ৪৮ হাওরের ১০০ কোটি টাকা ব্যয়ে ৭০০ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের ৯ নাম্বার পিআইসির বাঁধে মাটি ফেলে জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর উদ্বোধন করেন।

উদ্বোধনের আগে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নে পিআইসি গঠনে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।