বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ভারত ও মালদ্বীপের ক্যাডেটদের শ্রদ্ধা  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারত ও মালদ্বীপ থেকে আসা এনসিসি টিমের সকল সদস্য, বিএনসিসি অধিদপ্তরের কর্মকর্তা ও ক্যাডেটরা। 

বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধানমন্ডি ৩২ এ উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

india-0

ভারত এনসিসি টিম ১২ ডিসেম্বর ও মালদ্বীপ এনসিসি টিম ১৩ ডিসেম্বর বাংলাদেশে আগমন করেন। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত  তারা বাংলাদেশে অবস্থান করবেন। যুববিনিময় কর্মসূচির আওতায় এনসিসি টিম বিজয় দিবস কুচকাওয়াজ অবলোকনের পাশাপাশি বিএনসিসির অধিদপ্তর ও দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।