সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এ ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। এ ভাষণ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব গণমাধ্যমে প্রচারিত হবে।

বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।