মদ কেনার টাকা ধার না দেওয়ায় ৪৪ বছর বয়সী প্রতিবেশী এক নারীকে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ডাম্বিভলি এলাকায়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, থানে জেলার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের নাম বৈশালী মাসদুদ। তিনি হত্যার শিকার হয়েছেন। মানপাদা থানার এক কর্মকর্তা জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মদের জন্য প্রায় মাসদুদ অথবা তার ছেলে থেকে টাকা ধার করতো ওই ব্যক্তি। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ওই নারী টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।