উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কায়দায় সমুদ্র উপকূলীয় এলাকায় নিয়ে যাওয়ার সময় ৪০ বান্ডেল কারেন্ট জালসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম।
গতকাল রবিবার ১২টার দিকে একটি পণ্যবাহী ট্রাক থেকে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং জাল বহনকারী রোহিঙ্গা জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।