মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার কাশালিয়া ইউনিয়নের মালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই হাইউম আরো জানান, আমার ভাগ্নি চাঁদনি (৯) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে জানায় যে, আমার মাকে কারা যেন হত্যা করে পাশের একটি ঘরে ঝুলিয়ে রেখেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।