বাঞ্ছারামপুরে তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগামীকাল মঙ্গলবার পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ উপজেলায় নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম বকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলি আমীর।

ব্রাহ্মণবাড়িয়া (৬) বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ্্্্্্্্্্্ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগ সম্মিলিতভাবে তিনজনকে মনোনয়ন দিয়েছে। তাই বিদ্রোহী হয়ে কেউ নির্বাচনে অংশ নেয়নি। এজন্যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কোনো প্রকার দ্বন্দ্ব বা গ্রুপিং নেই। তাই আমাদের এককভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়েছে।