ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় রবিবার কোস্টগার্ড ও উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৮ মণ ছোট-বড় ইলিশ জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই ৬৫ দিন প্রজনন মৌসুমে সমুদ্রে ইলিশ শিকার বন্ধ রয়েছে। সরকারি এই নির্দেশ উপেক্ষা করে জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী কচা নদীর তীরের জেলে নূর হোসেন সমুদ্র থেকে ইলিশ শিকার করে তা বাজারজাত করতে ভাই ভাই নামের একটি বোর্ডে রবিবার সকালে ভাণ্ডারিয়া মত্স্য আড়তে বিক্রির উদ্দেশ্যে আনার সময় কচা নদী থেকে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডে থাকা মাছ জব্দ করে এবং জেলে নূর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ইলিশ বিকালে উপজেলার ১৮টি এতিমখানায় বিতরণ করা হয়।