বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ ডিসেম্বর সকালে গণভবনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করার সময় সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে, সকালে মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।