ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসমাউল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তি উপজেলার ছত্রাজিতপুর বড় মসজিদ এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বের) সন্ধ্যা ৬টার দিকে আসমাউল ও ফিরোজ মোটরসাইকেল যোগে ছত্রাজিতপুর থেকে শিবগঞ্জ বাজার যাচ্ছিলো। এ সময় মহদিপুর মোড় এলাকায় পৌঁছোলে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় আসমাউল। আহত ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ থানার এসআই অপু কুমার ঘোষ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে ধরতে কাজ করছে পুলিশ।