টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে রবিবার ধান বোঝাই টমটম উল্টে এক যুবক নিহত হয়েছে। রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সজল বল্লভ উপজেলার আমগ্রাম পূর্বপাড়া গ্রামের লব বল্লভের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই সড়কের সেনখালী নামক স্থানে ধান বোঝাই একটি টমটম একটি ভ্যানগাড়িকে ব্রেক করলে টমটমটি উল্টে রাস্তার উপর পড়ে যায়। এসময় যাত্রী সজল বল্লভ টমটমের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সজল বল্লভকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।