মেধাবী মুখ

রিফাহ মায়িশা মৈত্রী খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। মৈত্রীর বাবা হুমায়ুন কবির মো. মনিরুজ্জামান বরগুনার বাসিন্দা ও খুলনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, মা ফাওজিয়া আকতার গৃহিণী। সে স্কুল জীবনে অনেকবার ভাষা প্রতিযোগ, শব্দকল্প, সায়েন্স অলিম্পিয়াড, শিশু একাডেমি পুরস্কার, বাংলাবিদ, ইংরেজি অলিম্পিয়াড ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে পুরস্কার পায়। মৈত্রী ভবিষ্যত্ জীবনে বিচারক হতে চায়।