আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ঢল নামে নেতা-কর্মীদের। 

শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়েছে। এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

বিজয় শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

শোভাযাত্রায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। লাল-সবুজ পোশাক পরে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশের জড়ো হয়ে থেকে কর্মসূচি শুরু করেন। ডাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের অগ্রসর হতে দেখা যায়।

বিজয় শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।