চকবাজারের হার্ডওয়্যার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা ৪৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

চকবাজারের হার্ডওয়্যার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আব্দুল গনি

তিনি বলেন, চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লাগার ঘটনায় আমাদের ১০টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চকবাজারের হার্ডওয়্যার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আব্দুল গনি

এরশাদ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।