রায়পুরে বিএনপির ১৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে বামনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক তাজল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল, সাবেক যুবদল সভাপতি সফিকুর রহমান ভূঁইয়া ও সফিকুল আলম আলমাসসহ অজ্ঞাত ১৪০-১৪৫ জন নেতা-কর্মীর নামে এ মামলা করা হয়।  

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দু’টি রিকশায় করে ৪ জন মুখোশধারী লোক এসে বাংলাবাজারে আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। এরপর একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের আসবাবপত্রের ক্ষতি হয়। 

received_864732478058224

রায়পুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহের মিয়াজ হামলার ঘটনাকে সাজানো বলে দাবি করেন বলেন, ‘বিএনপির চলমান আন্দোলন বন্ধ করতেই আওয়ামী লীগ অফিসে হামলা করেছে তাদের নেতা-কর্মীরা।’

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘বামনী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় এই মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’