লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ (শনিবার) ১৭ ডিসেম্বর শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক এস এম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কাওরান বাজার শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এ.এস.এম মাহবুবুর রহমান হেলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সৌদি দূতাবাস এর সিনিয়র কর্মকর্তা মাওলানা তাজুল ইসলাম, এসেফ্ট গ্রুফ এর পরিচালক সরোয়ার মোর্শেদ নান্নু, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমূখ।

এ সময় বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষা পদক-২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠ এসএসি সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল গাফফার সুমন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাম্মত্ রোকেয়া বেগম কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী নাজিফা আলম অধরা ও বারিয়া বাতেন বর্ষা জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় পুরষ্কার পাওয়ায় তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সদ্য বিদায়ী শিক্ষক সাইফুল ইসলাম ও জরিনা আক্তার কে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন, কবির হোসেন, মর্জিনা আক্তার মুন্নি, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক মোসা: রোকেয়া বেগম, মোহাম্মদ মজিবুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ অভিভাকবৃন্দ।