চীনের করোনার প্রকোপ: সাংহাইতে অনলাইনে ক্লাসের নির্দেশ 

চীনের বিভিন্ন অঞ্চলে ফের হুহু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। এর জেরে দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের বেশিরভাগ স্কুলে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আগামী সোমবার থেকে দেশটির নার্সারি ও চাইল্ড কেয়ার কেন্দ্রগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটি বিক্ষোভের মুখে করোনার কঠোর বিধিনিষেধ থেকে সরে আসে। এর পরেই করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ে। 

received_1009992773290439

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্সটিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী, চীনে করোনার সংক্রমণ  আগামী বছরের ১ এপ্রিলের দিকে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। বছরের ওই সময় পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে। আর করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ছুঁয়ে যাবে। 

received_1009992773290439

এদিকে ইউনিভার্সিটি অব হংকংয়ের দেওয়া তথ্য বলছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে চীনের বিভিন্ন প্রদেশ থেকে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এই সময়ের মধ্যে দেশটিতে প্রতি ১০ লাখে ৬৮৪ জনের করোনায় মৃত্যু হতে পারে।