মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামের ইন্তেকাল

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক  নূরুল ইসলাম(৭৬) গতকাল রবিবার সকালে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল রবিবার বাদ আছর চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদে জানাজা নামাজ শেষে আবাসিক এলাকার কবরস্থানে দাফন করা হয়। প্রয়াত নূরুল ইসলাম বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়।