জেপি চেয়ারম্যানের শোক

ভাণ্ডারিয়ায় মুক্তিযুদ্ধের সামরিক কমান্ডার আজিজ সিকদারের ইন্তেকাল 

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মুক্তিযুদ্ধের একজন সামরিক কমান্ডার আ. আজিজ সিকদার (৯০) গতকাল রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এছাড়াও গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন যুদ্ধকালীন বেসামরিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারসহ বিশিষ্টজনরা।