ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার উথুরি গ্রামে গফরগাঁও-বরমী সড়কে নিহত লামিয়া একই গ্রামের সোবহান মিয়ার মেয়ে।
নিহতের বাবা বরাতে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, উথুরী গ্রামের খানা বাড়ি মসজিদে মক্তবে ক্লাস শেষে বাড়ি আসার পথে সড়ক পার হওয়ার চেষ্টা করে লামিয়া। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।