‘আকাশের যত তারা, সিটি করপোরেশনের তত ধারা’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবাসকারীদের ট্যাক্স দিতে সিটি করপোরেশনে না আসার আহবান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, সিটি করপোরেশনে গেলে কিছু কিছু অসৎ (কর্মকর্তা), সবখানেই আছে। তারা তখন দেখিয়ে দেয়, আকাশের যত তারা, সিটি করপোরেশনের তত ধারা। সুতরাং এই ধারার মধ্যে যাবেন না। অনলাইনে ট্যাক্স দিন।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ নম্বরে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক উদ্বোধনের সময় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম

ডিএনসিসি মেয়র বলেন, দুই বছর আগে আপনারা সিটি করপোরেশনে যেতেন, এখন সময় বদলেছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন। আমরা ট্রেড লাইসেন্সও অনলাইনে দেওয়া শুরু করেছি। ট্রেড লাইসেন্স আনতে গেলে যে ভোগান্তি হতো, সেটা আমরা চাই না।

dncc
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজউদ্দীন আহমেদের মেয়ে ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহসহ অনেকে।