জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্সে কেড়ে নিলো পাঁচ জনের প্রাণ

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানের নেংটিছেড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তারাগঞ্চ হাট থেকে ফেরা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। 

ঘটনাস্থলে নিহতরা হলেন, উপজেলায় শেরমোস্ত বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আহাজার আলী (৪৮) শেরমোস্ত বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ (৪৫), একই এলাকার মাহির (৪২) ও সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের মোহাম্মদ আলী (৫৫)। এবং তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শেরমোস্ত পাতিলপাড়ার খালেমুল ইসলাম (৪০) মারা যান। 

RANGPUR-ACCIDENT-PHOTO-597f948926c702aceaf403a4b60b9505

আহতরা দুজন হলেন, আটোচালক শহীদ (৪০), ও হাসপাতালে নেওয়ার পথে নিহত খাদেমুলের ৮ বছরের ছেলে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ৫ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।