শেষ হলো 'একতায় মর্যদা -ইউনিটি ফর ডিগনিটি' প্রকল্প। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে টেরে ডেস হোমস (টিডিএইচ) ইতালিয়া, কর্মজীবী নারী (কেএন) এবং সবুজের অভিজান ফাউন্ডেশনের (এসওএফ) সম্মিলিত প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন প্রকাশিত প্রকল্প মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে পারস্পরিক আস্থা ২৪ থেকে ৬৩ শতাংশে উন্নীত হয়েছে। এটি ঘটছে কারণ দায়িত্ব বহনকারীরা (আরএমজি ব্যবস্থাপক) প্রশিক্ষণ পেয়েছে এবং প্রকল্প থেকে ফলো-আপ কার্যকলাপের সাথে জড়িত হয়ে ক্রমান্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলেছে।
মূল্যায়ন প্রতিবেদন থেকে আরো জানা যায়, প্রকল্পের কার্যক্রমের কারণে শ্রমিকদের প্রতি নিয়োগকর্তাদের ইতিবাচক মনোভাব ১৩ থেকে ৩২ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি কর্মীদের কারখানা এবং কমিউনিটি পর্যায়ে ২৬ ডে কেয়ার ও মহিলাদের ক্যাফেও প্রতিষ্ঠিত হয়েছে।
মূল্যায়ন প্রতিবেদন থেকে প্রতীয়মান, শ্রমিকরদের সম্মিলিত পদক্ষেপ ২১ থেকে ৫৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
কর্মশালাটিতে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা থেকে মোট ৬৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা, মানব উন্নয়ন এবং পিএফএম পোর্টফোলিওর টিম লিডার জুরেট স্মালস্কাইট মারভিল বলেন, প্রকল্পটি একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এতে শ্রমিকদের আর্থ-সামাজিক অধিকারের ক্ষেএে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, শ্রমিকদের উন্নয়নের জন্য এনজিও ও সরকারের মধ্যে সহযোগিতা খুবই প্রয়োজন। একই সময়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণীর মানুষ, স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু আশরিফ মাহমুদ,পরিচালক, শ্রম অধিদপ্তর (ডিওএল)।
আরো ছিলেন আবুল হোসেন, উপদেষ্টা, এনডিডব্লিউইউ এবং সমন্বয়কারী (ভারপ্রাপ্ত), সেকেন্দার আলী মিনা, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), এসএনএফ।