জাতীয়পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন,সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসচ্ছ্বল পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনিল কুন্ডু,উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল,শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, আমরাজুড়ি ইউপি চেযারম্যান মো.জাহাঙ্গীর হোসেন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি’র চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা শেখ লিটন, নাহিদ বাচ্চু, যুব সংহতির সহসভাপতি শামীম হোসেন,উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক কাউযুম শেখ প্রমুখ।
এ বিতরণ কাজের সমন্বয় করেন দুস্থ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক কাজী আতাহার হোসেন।