বনানী ক্লাবের সভাপতি হলেন রুবেল আজিজ 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী রুবেল আজিজ। শনিবার (১৭ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুবেল আজিজ পারটেক্স বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছেন।

বনানী ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ১০ সদস্য হলেন- সৈয়দ আহসানুল আপন, মো. আব্দুল গাফফার মোল্লা, মাহমুদুল ইসলাম পারভেজ, মো. আরফাতুর রহমান আপেল, মাকিন-উর-রশিদ (রসি), আজিজুল আবেদিন, ইমতিয়াজ আহমেদ, মেহজাবিন ভূঁইয়া, সালমা হোসেন (এ্যাশ) এবং মো. শরিফ উল্লাহ (নাদিম)।