কেন 'অশ্লীল ভঙ্গি' করেছিলেন জানালেন মার্টিনেজ ?

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের নেওয়া শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুধু ফাইনালে না পুরো টুর্নামেন্টে পোস্টের নিচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেন মার্টিনেজ। তবে গোল্ডেন গ্লাভস পাওয়ার পর অশ্লীল ভঙ্গি করে বিতর্কের জন্ম দেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

তবে সেই অশ্লীল ভঙ্গি প্রসঙ্গে আর্জেন্টিনার রেডিও লা রেড-কে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘আমি ওটা (অশ্লীল ভঙ্গি) করেছিলাম কারণ ফ্রান্স দল আমার পিছনে লেগেছিল। অহংকার আমার ক্ষেত্রে কাজ করে না। টাইব্রেকারের সময় ফরাসিরা আমার সঙ্গে যা করেছে, এটা তারই জবাব।’ 

তিনি আরও বলেন, ‘আমি পেনাল্টির সময় মাথা ঠাণ্ডা রেখেছিলাম। ওরা ম্যাচে ৩টি শটে গোল করেছে। কিন্তু তার পরও আমি নিজেকে ঠাণ্ডা রেখেছিলাম। জানতাম, শান্ত থাকতে পারলে ঠিক সেভ করে দেব।’