প্রকৃতিতে ফিরলো মেছো বিড়াল     

সাতক্ষীরার তালায় বিপন্ন প্রজাতির প্রাণী মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিণী গ্রামের মোড়লপাড়া থেকে বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে বিড়ালটি উদ্ধার করে সামাজিক বন অফিস ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশনের কর্তৃপক্ষ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস এ বিষয়ে নিশ্চিত করেছেন।  

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে আহত বিপন্ন প্রজাতির প্রাণী মেছো বিড়াল উদ্ধার করা হয়। এরপর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়। 

উদ্ধার ও অবমুক্ত কার্যক্রমে তালা উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী, মো. ইউনুস আলী ও ওয়াইল্ডলাইফ মিশনের সদস্য সেলিম শেখ, সাংবাদিক জুলফিকার রায়হান, রাশেদ বিশ্বাস ও ইউনুস আলি অংশ নেন।