ডেঙ্গু সচেতনতা নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ঈগল মশার কয়েল

সম্প্রতি কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর ব্র্যান্ড ঈগল মশার কয়েলের উদ্যোগে শুরু হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক বিশেষ কর্মশালা “সচেতন থাকি সুরক্ষিত রাখি”।

এরই ধারাবাহিকতায় রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল- জুম বাংলাদেশ স্কুল পরিদর্শন করেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটড-এর সিইও জনাব রফিকল আমীন এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা। 

রাজধানীর প্রভাত আনন্দ স্কুল, বিসিএফডিএফ বর্ণমালা স্কুল, ছায়াতল বিদ্যাপীঠ স্কুলসমূহে শুরু হয়ে কার্যক্রমটি দেশব্যাপী বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে চলমান থাকবে। কর্মশালায় সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের এডিস মশা সনাক্তকরণ, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে করণীয়, এডিস মশা নিধন ও প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা সৃষ্টি করা হয়। 

সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শিশুদের জন্য আয়োজন করা হয় সেমিনারের ও হাতে কলমে পরিচ্ছন্নতা প্রশিক্ষণের কার্যক্রম। সেই সাথে, স্কুলসমূহের ক্লাসরুমে টাঙানো হয় বিভিন্ন ধরনের সচেতনতামূলক ফেস্টুন। কর্মশালা শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ও শিশুদের স্কুলে ঈগল মশার কয়েল বিতরণ করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালন করেন শিশুতোষ ম্যাগাজিন টইটুম্বুর-এর প্রতিষ্ঠাতা জনাব হাসনাইন সাবিহ নায়েক সহ আরো অনেকে। 


কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর সিইও জনাব রফিকল আমীন বলেন, যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায় তখন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা, এ অবস্থায় সচরাচর সন্তানের বাবা মা কে একটু বেশি সচেতন হতে দেখাও যায়, তবে যে শিশুরা সুবিধাবঞ্চিত, তাদের পাশে কে দাঁড়াবে? এমনই একটি চিন্তা থেকে আমাদের ছোট্ট এই প্রয়াস।