গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির প্লাস্টারের কাজ করার সময় চারতলা ভবনের তৃতীয় তলার মাচা ভেঙে নিচে পড়ে আবু সাইদ মোল্লা (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পূর্ব আরিচপুর দুলামিয়া ফকির রোডে ডা. নাছিরউদ্দিন করিমের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত সাইদ মোল্লা গাজীপুর জেলার পূবাইল থানার বসুগাঁও গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।