২৪০ ট্রেন যাত্রীর জ‌রিমানা

অভিযানে খবরে টিকিট কেনার হিড়িক, কয়েকগুন বাড়তি বিক্রি

টাঙ্গ‌াইলে অভিযান চালিয়ে বিনা টি‌কি‌টে ভ্রম‌ণের অপরাধে ২৪০ যাত্রীকে জ‌রিমানা করেছে রেলও‌য়ে পাক‌শি বিভাগীয় বা‌ণি‌জ্যিক কর্মকর্তা না‌সির উদ্দিল। ট্রেনে হকার, ভিক্ষুক, বিনা টি‌কে‌টের যাত্রী ও হিজরা প্রতি‌রোধ ক‌ল্পে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) দিনব‌্যাপী এ অভিযান চলে।

এতে জ‌রিমানা ও টি‌কেটমূল‌্যসহ এক লাখ ১২ হাজার ৬৯০ টাকা আদায় করা হয়। অভিযানে সময় রেলওয়ে নিরপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নের প্রধান বু‌কিং সহকা‌রি রেজাউল ক‌রিম জানান, স্টেশ‌নে অভিযা‌নের খবর পে‌য়ে বিনা টি‌কি‌টের যাত্রী‌দের টি‌কেট কাটার হি‌ড়িক প‌রে যায়। এতে ধ‌লেশ্বরী এক্স‌প্রেস ট্রেনের টি‌কেট স্বাভা‌বি‌ক দি‌নের চে‌য়ে ক‌য়েকগুন বে‌শি বি‌ক্রি হয়। যেখানে ৮০ থেকে ৯০টা টি‌কিট বিক্রি হতো অভিযা‌নের ফ‌লে ধ‌লেশ্বরী ট্রেনের টি‌কেট বি‌ক্রি হ‌য়ে‌ছে ৩০০‌টি। 

তি‌নি জানান, স্টেশ‌নটির সীমানা প্রাচীর না থাকায় বিনা টি‌কিটের যাত্রী, হকার, ভিক্ষুক, হিজরারা ট্রেনে উঠে প‌রি‌বেশ নোংরা ক‌রে। প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না।