জাইকা কর্মকর্তাদের আশার এসএমএপি কার্যক্রম পরিদর্শন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র রিপ্রেজেনটেটিভ মি. ইয়াসু হিরো কাউয়াজুইর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার নরসিংদী জেলায় আশার পারুলিয়া ব্রাঞ্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন এসএমএপি কার্যক্রমের আওতায় স্থানীয় সবজি বাজার ও কৃষকদের প্রকল্প পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমএপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মদন মোহন শীল, উপজেলা কৃষি কর্মকর্তা ও আশা কেন্দ্রীয় কার্যালয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।