কর্ণফুলীতে আটকে থাকা জাহাজ দুটি পৃথক করা হলো

কর্ণফুলী নদীতে সংঘর্ষে আটকে থাকা কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি এক্সপ্রেস মহানন্দা’ ও তেলবাহী ট্যাংকার ‘এমটি বুরগান’ ৪৮ ঘন্টা পর পৃথক করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কাপ্টেন এম শফিউল বারী জানান, বন্দরের নৌ-প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জটিলভাবে আটকে যাওয়া জাহাজ দুটি পৃথক করেছেন।