যশোরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দ্দৌলা, বিএফইউজে’র সাবেক সহসভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সম্পাদক এইচআর তুহিন, সমাজের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক মামুন রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বক্তব্য রাখেন।

সাংবাদিক ও সংস্কৃতিকর্মী প্রণব দাসের সঞ্চালনায় দৈনিক ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল স্বাগত বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, উদীচীর সাবেক সভাপতি সোমেশ মুখার্জ্জী, স্পন্দন সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক শরীফুল ইসলাম, ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজ, ঝিকরগাছা প্রতিনিধি একরামউল্লাহ স্বপন ও মণিরামপুর প্রতিনিধি বোরহানউদ্দীন জাকিরসহ সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।