সরকার শুধু ভাবে কিভাবে নিজের পকেট ভরা যায় -----মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার শুধু ভাবে কিভাবে নিজের পকেট ভরা যায়। এখন ধানের দাম নেই, কেন এই অবস্থা? এই সরকার কৃষকদের কথা ভাবে না, জনগনের কথা ভাবে না। যদি কৃষকদের নিয়ে ভাবতো তাহলে সকলে এভাবে হতাশ হতো না। সরকার শুধু ভাবে কি করে নিজেদের পকেট ভারি করা যায়। গতকাল রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও রুহিয়া থানা বিএনপির আয়োজনে আবু নূর চৌধূরীর মিল মাঠে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, তারা জানে একবার যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে বাংলাদেশের মাটিতে তাদের কোনো জায়গা থাকবে না। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যার কারণে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা সবকিছুকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।