ইত্তেফাক ভবনে আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান

গান-কথা-কবিতায় আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইত্তেফাক ভবনে প্রতিষ্ঠানটির কর্মীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ আনন্দঘন মুহূর্তে ইত্তেফাক কর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন ও পরিচালক রেজাউল আহসান ফাগুন।

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে ইত্তেফাক ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তাসমিমা হোসেন বলেন, ‘প্রযুক্তির যুগে স্মৃতিটা ধরে রাখা সবচেয়ে বড় ব্যাপার। আবার স্মৃতি ভুলেও যায়। ইত্তেফাক এমন একটি পত্রিকা, যেটি সত্তর বছরে পদার্পণ করেছেন। অনেকে ভুলে গেলেও, যাতে ভুলতে না দিই এজন্য আমরা কাজ করে যাচ্ছি।’

ইত্তেফাক ভবনে ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উপলক্ষে কেট কাটা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ইত্তেফাক এমন একটি প্রতিষ্ঠান। এটি ইতিহাসের এমন অংশ। যেটা অংশ স্বাধীনতা যুদ্ধের আগ থেকেই।’ 

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।

ইত্তেফাক ডিজিটালের সহসম্পাদক সৈয়দ তাওসিফ মোনাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন সম্পাদক তাসমিমা হোসেন, ইত্তেফাকের সম্পাদকীয় বিভাগের প্রধান মহসীন হাবিব, বিনোদন সম্পাদক তানভীর তারেক, অমল পোদ্দার, তৌহিদুল ইসলাম, কমল কর্মকার এবং কচিকাঁচার আসরের বিভাগীয় সম্পাদক অতনু তিয়াস।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ

অনুষ্ঠানে কবিতাপাঠ করেন ইত্তেফাক ডিজিটালের প্রধান শরাফত হোসেন, বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী ও সহসম্পাদক পলিয়ার ওয়াহিদ, মাল্টিমিডিয়া রিপোর্টার মো. আল হাসিব ও পাক্ষিক অনন্যার সহসম্পাদক তামান্না তাবাসসুম ত্রেয়া। এছাড়া ইত্তেফাকের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।