ব্রাহ্মণবাড়িয়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভুতি ভূষণ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম সফিকুল্লাহ, কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খআম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মন্জুরুল আলম প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু। অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নুর, বাহারুল ইসলাম মোল্লা, মফিজুর রহমান লিমন, সৈয়দ অপু, জুলকার নাইনসহ অনেকে।

আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়।

আখাউড়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইত্তেফাকের আখাউড়া সংবাদদাতা মো. ফজলে রাব্বির সঞ্চালনায় ও আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির অফিসার ইনচার্জ আবু সুফিয়ান ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৌসুমী আক্তার, দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, ব্যবসায়ী মো. আল আমিন মোল্লাসহ অনেকে।