চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে অনুষ্ঠান স্থলে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্ধ শতাব্দী কালেরও বেশি সময় ধরে ইত্তেফাকের নিরবিচ্ছিন্ন পাঠক বিশিষ্ট চিকিৎসক ডা. দুলাল দাশ।
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য ও শুভেচ্ছা জানান প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক ইজতিহাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মাঈনুদ্দিন কাদেরী শওকত, প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাপ্তাহিক চট্টলা’র জিএম সাহাবুদ্দিন, সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, চবি একুশ ব্যাচের আহবায়ক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রামের সভাপতি ও এমইএস কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, বাফা ও শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন, সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাংবাদিক জাহিদুল করিম কচি, এম নাসিরুল হক, জসিম চৌধুরী সবুজ, আসিফ সিরাজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, স্বপন কুমার মল্লিক, জামাল উদ্দিন ইউসুফ, ফুলকলি ফুড প্রোডাক্টসের জিএম এমএ সবুর, চবি একুশ ব্যাচের সদস্য সচিব মহিউদ্দিন বাদল, বাগীশিক’র প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সাংবাদিক মহসীন চৌধুরী, শহীদুল্লাহ শাহরিয়ার, মিন্টু চৌধুরী, নজরুল ইসলাম, অনিন্দ্য টিটো, স.ম ইব্রাহিম, আবু জাফর মো. হায়দার, মিহির কান্তি ধর, বিশ্বজিৎ বড়ুয়া, যীশু রায় চৌধুরী, সিরাজুল করিম মানিক, রূপম চক্রবর্তী, প্রণব বল, গোলাম সরওয়ার, মঞ্জুর কাদের মঞ্জু, সুভাস কারন, মো. আইয়ুব আলী, মো. দেবাশীষ বড়ুয়া দেবু, দেব দুলাল ভৌমিক, রাশেদ মাহমুদ, রতন কান্তি দেবাশীষ, সুবল বড়ুয়া, মাখন লাল সরকার, গোলাম মওলা মুরাদ, মো. সাইদুল আজাদ, আল রহমান, আলিউর রহমান, আবসার মাহফুজ, রুবেল খান, এসএম আজিজুল কদির, কামাল উদ্দিন খোকন, প্রণব বড়ুয়া অর্ণব, খোরশেদ আলম, মহানগর জেপি নেতা ডা. মো. বেলাল মৃধা, জাতীয় যুব সমিতি মহানগর নেতা মো. রেজাউল করিমসহ অনেকে।