কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) এবং মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আসিক (২৪)।
স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, রাত ৯টার দিকে ইরফান ও আসিক মোটরসাইকেল নিয়ে সড়কে ঘোরাঘুরি করছিলেন। এ সময় শ্যামবাজার এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রলির ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথেই তারা মারা যান।