বাংলাদেশ-ভারতের মধ্যকার শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী দলের ব্যাটারদের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মত। সিরিজের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারীর তালিকায় চার জনই ভারতের। বাংলাদেশের একমাত্র জাকির হাসান জায়গা পেয়েছেন সেরা পাঁচে।
ভারতের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হওয়া সিরিজ দিয়েই টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার জাকিরের। ২ ম্যাচের ৪ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৮৬ রান করেছেন জাকির। তার ব্যাটিং গড়- ৪৬ দশমিক ৫০। চট্টগ্রামে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন জাকির। ১০০ রান করেছিলেন তিনি। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন জাকির।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৪১ রান করেন তিনি। এরপর আছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১টি হাফ-সেঞ্চুরিতে ১১৬ রান আসে সাকিবের ব্যাটে। সিরিজে সর্বোচ্চ রান ভারতের চেতেশ্বর পূজারার। ২ ম্যাচে ৪ ইনিংসে ২২২ রান করেছেন তিনি। ২০২ রান নিয়ে দ্বিতীয়স্থানে ভারতের শ্রেয়াস আইয়ার।
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান ১০০ ৫০
চেতেশ্বর পূজারা (ভারত) ২ ৪ ২২২ ১ ১
শ্রেয়াস আইয়ার (ভারত) ২ ৪ ২০২ ০ ২
জাকির হাসান (বাংলাদেশ) ২ ৪ ১৮৬ ১ ১
শুভমান গিল (ভারত) ২ ৪ ১৫৭ ১ ০
ঋসভ পান্থ (ভারত) ২ ৩ ১৪৮ ০ ১