সর্বোচ্চ উইকেট মিরাজের

ভারতের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারই হয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ ম্যাচের ৪ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন মিরাজ। অবশ্য এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়েও বাংলাদেশ দলের নায়ক ছিলেন মিরাজ।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট নেন মিরাজ। ঢাকা টেস্টের নেন ৬ উইকেট। এরমধ্যে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মিরাজ। কিন্তু শেষমেষ জয়ের স্বাদ নিতে পারেনি বাংলাদেশ।

মিরাজের পর সিরিজে ৮টি করে উইকেট নিয়েছেন দু’দলের তিন স্পিনার কুলদীপ যাদব-অক্ষর প্যাটেল ও তাইজুল ইসলাম। এরমধ্যে শুধুমাত্র চট্টগ্রাম টেস্টেই ৮ উইকেট নেন ভারতের কুলদীপ। সিরিজের দুই টেস্টই খেলেছেন ভারতের প্যাটেল ও বাংলাদেশের তাইজুল।   

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের শীর্ষ পাঁচ বোলার:

           বোলার                       ম্যাচ      ইনিংস    ওভার      রান      উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)    ২         ৪         ৮১.৫     ৩১৮      ১১
কুলদীপ যাদব (ভারত)                 ১         ২        ৩৬.০     ১১৩       ৮
অক্ষর প্যাটেল (ভারত)                ২         ৪        ৭২.৩     ১৮৭       ৮
তাইজুল ইসলাম (বাংলাদেশ)         ২         ৪        ১০৫.৪     ২৯২      ৮
উমেশ যাদব (ভারত)                  ২         ৪          ৪৭.০    ১১৭      ৭