হাসপাতালে নরেন্দ্র মোদির মা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে ভারতের আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন হীরাবেন। এরপর তাকে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টার হাসপাতালে নেওয়া হয়। 

এ বছরের জুনে নিজের ৯৯তম জন্মদিন পালন করেন হীরাবেন মোদি। সে সময় মায়ের কাছে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

modi

এর আগে, মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হন নরেন্দ্র মোদির ছোটভাই প্রহ্লাদ মোদি। এদিন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মাইসুরু শহরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ছোট ভাই আহত হওয়ার পরদিনই মাকে হাসপাতালে ভর্তি করতে হলো ভারতীয় প্রধানমন্ত্রীকে।