সদরঘাটে লঞ্চের কেবিনে মিলল নারীর মৃতদেহ

রাজধানীর সদরঘাট টার্মিনালে এম ভি মিতালী (৭) নামে এক লঞ্চ থেকে নীলুফা (২৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানার পুলিশ।

সোমবার সকালে ওই লঞ্চের তৃতীয় তলার ৩০৯ নম্বর কেবিন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তোপের মুখে বন্ধ হলো সৌদির ‘হালাল নাইটক্লাব’

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূইয়া জানান, রবিবার রাতে চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চ এম ভি মিতালী- (৭) লঞ্চ যাত্রী নিয়ে  সোমবার সকাল ৭ টায় ঢাকা সদরঘাট টার্মিনালে পৌঁছে।  পরে লঞ্চের সব যাত্রীরা নেমে গেলে সাড়ে ৮ টায় লঞ্চে কেবিন পরিস্কার করতে গেলে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ৯ টায় নৌ পুলিশ ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ কেবিন থাকে নিলুফার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তার ধারনা ওই নারীকে ধর্ষণ করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম