ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়ে গেলো ধানমন্ডি উচ্চ বিদ্যালইয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিকামলি তত্ত্বের জনক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুল ওয়াদুদ। 

ড. আব্দুল ওয়াদুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা বিকাশের জন্য পাঠ্যপুস্তকের পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রাখা খুবই প্রয়োজন। ফিকামলি অনুশীলন  এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যায়াম, খেলাধুলা ও বিনোদন  শিক্ষার্থীদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। 

ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে তিনি ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে একটি ফিকামলি  কর্নার স্থাপন  করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুরস্কার তুলে দিচ্ছেন ফিকামলি তত্ত্বের জনক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুল ওয়াদুদ।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে বিশ্ববাসী। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে স্মার্ট ছাত্র-ছাত্রী ও শিক্ষক গড়ে তোলা প্রয়োজন। সে লক্ষ্যে বর্তমান সরকারের  বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কিছু  কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, এ ব্যাপারে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের  সতর্ক থাকতে তিনি অনুরোধ করেন।

মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে কান না দিয়ে মহান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সকল অপশক্তিকে বর্জন করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে উদার্ত আহ্বান জানান।

এছাড়াও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সম্মিলিত লিফলেট ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জনাব নজরুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু কামরান রাহুল, ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান,সাংবাদিক সরকার হাবিব, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।