অনুষ্ঠিত হয়ে গেলো ব্রিজ ফর ভয়েস এডভোকেসি ফ্রেমওয়ার্ক অ্যান্ড গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত। বুধবার (২৮ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তন এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত সচিব ডঃ মো. শের আলী।
রাইট টু গ্রো প্রজেক্টটি কার্যক্রমের কৌশল হিসাবে স্থানীয় সরকারী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এর বাৎসরিক বাজেট স্বাস্থ্য ও পুষ্টি খাতে বাজেট বাড়ানোর এডভোকেসি করছে। পাশাপাশি তারা শিশু অপুষ্টি দূরীকরণের জন্য উপকূলীয় অঞ্চলে কাজ করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চেয়ারম্যানদের খাতে ব্রিজ,কালবার্ড, রাস্তা নির্মাণে জন্য বরাদ্দ থাকলেও শিশুদের জন্য কোন বরাদ্দ নেই। অথচ প্রান্তিক শিশুদের অপুষ্টির হার অনেক বেশি।প্রতিবছর বিশ্বে ২৫ হাজার শিশু অপুষ্টিতে মারা যায়। ১০ হাজারের বেশি শিশু খেতে না পেয়ে মারা যায়। যার বেশির ভাগই প্রান্তিক শিশু। কিন্তু এ অবস্থা পরিবর্তনে সচেতনতা প্রয়োজনের তুলনায় কম। সঠিক তথ্যের অভাব আছে। প্রতিবছর বিশ্বে যুদ্ধের সমরাস্ত্রের জন্য বিশাল অর্থ ব্যয়। ১০ কিংবা ১৫ হাজার শিশু বাঁচাতে তেমন বড় অংকের টাকার প্রয়োজন হয় না।
বিশেষ অতিথি ছিলেন,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিয়ানির তুষার মোহন সাধু খান, জাতীয় পুষ্টি সেবা- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় লাইন ডিরেক্টর (ভারপ্রাপ্ত), ডাঃ মোঃ এম. ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন রাইট টু গ্রো কান্ট্রি স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর- ইঞ্জিনিয়ার ইমাম মাহমুদ রিয়াদ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউনিসেফ, কেয়ার, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন), ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেতা, সিএসএ-সান, রাইট টু ফুড বাংলাদেশ নেটওয়ার্কে প্রতিনিধি, সাংবাদিক, রাইট টু গ্রো কান্ট্রি স্টিয়ারিং কমিটির সদস্য এবং রাইট টু গ্রো কনসোর্টিয়াম এর ৯টি সংস্থার কর্মীসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।
অনুষ্ঠানটি ফ্যাসিলিটেট করেছে সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন রাইট টু গ্রো প্রজেক্ট এ লবি এবং এডভোকেসি কার্যক্রম সমন্বয়ের দ্বায়িত্ব পালন করে আসছে।