ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা মারা গেছেন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৯ বছর। আজ শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

9c4b563a147ae047b783dc76e02b07306bb76005ba9cf5a1

দুদিন আগে স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।