পেলের মৃত্যুতে রোনালদোর সমবেদনা

জীবনের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুতে শোক নেমে এসেছে সমগ্র ক্রীড়াজগতে। 

পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক তারকা ফুটবলার। পেলের মৃত্যুতে ব্রাজিল ও পেলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে সমবেদনা জানান সিআরসেভেন।

সমবেদনা জানিয়ে রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে) পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় থাকবেন। শান্তিতে ঘুমান রাজা।’