বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও প্রসারিত করার লক্ষ্যে সম্প্রতি কানাডায় গঠিত হয়েছে ‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’।
কানাডার সেনেট ও হাউজ অব কমন্সের ১০ সদস্যে বিশিষ্ট এ গ্রুপে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পার্লামেন্টের সদস্য ব্র্যাড রেডেকপ। এছাড়াও গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছেন- হাউস অব কমন্সের সদস্য চন্দ্র আর্য, সালমা জাহিদ, কেন হার্ডি, লুক দেসিলেতস, সেনেটর সালমা আতাউল্লাহ জান, মবিনা জাফর, কেভিন ওয়া, রবার্ট কিচেন ও সমীর জুবেরি।
সংশ্লিষ্টরা জানান, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যরা শিগগিরিই বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশের সংসদে তাদের অপর ফ্রেন্ডশিপ গ্রুপের পাশাপাশি দেশের অন্যান্য নীতি নির্ধারকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।