নারায়ণগঞ্জ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইাহজারের কৃষ্ণপুরা এলাকার সানাউল্লার ছেলে জাকির (৪৫) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বারের মো. খোকনের ছোট ভাই আক্তার হোসেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে জাকির তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে উপজেলা সদর হয়ে ঢাকা-বিশনন্দী সড়কের সাদারদিয়া এলাকায় পৌঁছান। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি বাস তার অটোরিকশাটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীর অবস্থায় তিনি মারা যান।
এদিকে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাড়া করা মোটরসাইকেলে চড়ে আক্তার হোসেন প্রধান কালিপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বেরিবাঁধ এলাকার মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে বাংলাদেশ স্পেশালাইড হসপিটালের নিউরোসার্জারীর আধীনে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।